• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

৭৪-এ পা রাখলেন ‘অশনি সংকেত’-এর অনঙ্গ বউ

বিনোদন ডেস্ক
  ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী ববিতার জন্মদিন আজ। ৭৩ পেরিয়ে ৭৪-এ পা দিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অভিনেত্রী। প্রতি বছর এই দিনে ছেলে অনিকের সঙ্গে কানাডায় সময় কাটান ববিতা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। কয়েক দিন আগেই সেখানে চলে গেছেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জন্মদিন উপলক্ষে গতকাল রাত থেকেই সামাজিক যোগাযোগামাধ্যমে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন ববিতা।

১৯৫৩ সালের ৩০ জুলাই বাংলাদেশের বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন ববিতা। তার বাবা নিজামুদ্দীন আতাউব একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মা বিজে আরা ছিলেন একজন চিকিৎসক।

তারা তিন বোন ও তিন ভাই। বাগেরহাটে জন্ম হলেও ববিতা যশোর দাউদ পাবলিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এরপর ঢাকার গেন্ডারিয়ার একটি স্কুলেও পড়াশোনা করেছেন তিনি। কৈশরের বাকি সময় কেটেছে ঢাকাতেই।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ৩৫০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন ববিতা। বড় বোন সুচন্দার অনুপ্রেরণাতেই রুপালি পর্দায় এই অভিনেত্রীর আগমন। মাত্র ১৩ বছর বয়সে বড় বোন সুচন্দা অভিনীত জহির রায়হানের ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে ১৯৬৮ সালে। এই চলচ্চিত্রে তিনি রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করলেও সেটি মুক্তি পায়নি। ববিতার আসল নাম ফরিদা আক্তার পপি। চলচ্চিত্র জগতে তার প্রাথমিক নাম ছিল ‘সুবর্ণা’।

জহির রায়হানের জ্বলতে সুরুজ কি নিচে চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই তার নাম ‘ববিতা’ হয়ে যায়। ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত জহির রায়হান পরিচালিত ‘শেষ পর্যন্ত’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম নায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটে ববিতার। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন নায়করাজ রাজ্জাক। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও সত্যজিৎ রায় পরিচালিত ‘অশনি সংকেত’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হন ববিতা। অভিনয়ে পরপর তিন বছর টানা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে রেকর্ড করেন তিনি। ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রীয়ভাবে আজীবন সম্মাননা প্রদান করা হয় তাকে।

ববিতা অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘বসুন্ধরা’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘নয়নমণি’, ‘সুন্দরী’, ‘অনন্ত প্রেম’, ‘লাঠিয়াল’, ‘এক মুঠো ভাত’, ‘মা’, ‘ফকির মজনু শাহ’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘রামের সুমতি’, ‘নিশান’, ‘মন্টু আমার নাম’, ‘প্রতিজ্ঞা’, ‘বাগদাদের চোর’, ‘লাভ ইন সিঙ্গাপুর’, ‘চ্যালেঞ্জ’, ‘হাইজ্যাক’, ‘টাকা আনা পাই’, ‘স্বরলিপি’, ‘তিনকন্যা’, ‘লটারী’, ‘শ্বশুরবাড়ি’, ‘মিস লংকা’, ‘জীবন সংসার’, ‘লাইলি মজনু’, ‘দহন’, ‘দিপু নাম্বার টু’, ‘চণ্ডীদাস ও রজকিনী’ ইত্যাদি। একুশে পদকসহ সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ববিতা।

এই গুণী অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান প্রচার করেছে টেলিভিশন চ্যানেলগুলো। বিশেষ আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন। ‘ববিতা সমগ্র’ শিরোনামের এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন দেশের ১০ জন বিশিষ্ট তারকা, যারা স্মৃতিচারণের পাশাপাশি জানাবেন শুভেচ্ছা ও অনুভূতির কথা।

অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান। অনুষ্ঠানে তুলে ধরা হবে অভিনেত্রীর শৈশব থেকে বর্তমান জীবনের নানা অধ্যায়। তার অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক, ব্যক্তিজীবনের জানা-অজানা গল্প, স্মরণীয় চলচ্চিত্র, অর্জন এবং সহকর্মী ও শুভাকাক্সক্ষীদের স্মৃতিচারণ নিয়ে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠান।

আরও পড়ুন

গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

অনুষ্ঠানে ববিতাকে নিয়ে কথা বলবেন সংগীতাঙ্গনের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। এ ছাড়া থাকছেন অভিনেতা আলমগীর, সোহেল রানা, অভিনেত্রী আনোয়ারা, জয়া আহসান, ববিতার দুই বোন অভিনেত্রী সুচন্দা ও চম্পা, অভিনেতা আফজাল হোসেন এবং শাকিব খান। ‘ববিতা সমগ্র’ প্রচার হবে আজ রাত ১০টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

এদিকে ববিতার জন্মদিন উপলক্ষে ‘আওয়ার ড্রিম গার্ল’ শিরোনামে একটি গান প্রকাশ করেছে ‘দ্য বেস্ট টুয়েন্টিফোর’ ইউটিউব চ্যানেল। ওমর ফারুকের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শান সায়েক। কণ্ঠ দিয়েছেন শান সায়েক, রাশেদ, শাপলা পাল, জয়, রাইসা ও তানজিন মিথিলা।

কে

  • ববিতা
এ সম্পর্কিত আরও খবর
কিংবদন্তি ববিতার জন্য একঝাঁক তারকার ভালোবাসা
কিংবদন্তি ববিতার জন্য একঝাঁক তারকার ভালোবাসা
মা দিবসে বিশেষ সম্মাননা পাচ্ছেন ববিতা
মা দিবসে বিশেষ সম্মাননা পাচ্ছেন ববিতা
একুশে পদক সম্মাননা যাকে উৎসর্গ করলেন অভিনেত্রী ববিতা
একুশে পদক সম্মাননা যাকে উৎসর্গ করলেন অভিনেত্রী ববিতা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।